মুন্সীগঞ্জ শহরে অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মাহিন শেখ ওরফে সামি (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার দিবাগত রাতে শহরের উত্তর ইসলামপুর এলাকার কৃষি ব্যাংক মোড় থেকে তাকে ২শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে শহরের হাটলক্ষীগঞ্জ এলাকার বাসা থেকে একটি টেডি বিয়ারের ভেতর লুকানো অবস্থায় আরও ৮শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মাহিন শেখ দীর্ঘদিন ধরে টেডি বিয়ারের ভেতরে ইয়াবা লুকিয়ে বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন। তিনি হাটলক্ষীগঞ্জ এলাকার ভাড়াটিয়া বাবুল শেখের ছেলে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ডিবি পুলিশের একটি দল উত্তর ইসলামপুর এলাকার কৃষি ব্যাংক মোড়ে অভিযান চালায়।
এ সময় মাহিন শেখকে আটক করে দেহ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার বাসায় অভিযান চালিয়ে একটি টেডি বিয়ারের ভেতর থেকে আরও ৮শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
দেশ রুপান্তর

Leave a Reply