শ্রীনগরে অটোরিক্সা চোর গ্রেফতার, চোরাই অটো জব্দ

মুন্সীগঞ্জে অটোরিক্সা চোর মোঃ তুহিন শেখ (৩০) কে গ্রেফতার করা হয়েছে এবং তার দখল থেকে চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল দশটার দিকে শ্রীনগর উপজেলার মজিদপুর দয়াহাটা থেকে তাকে আটক করা হয়। এ সময় চোরাই তিন চাঁকা বিশিষ্ট ৪টি ব্যাটারীযুক্ত লাল রঙের পুরাতন বাংলা আল মদিনা বডির মিশুক অটোগাড়ী জব্দ করা হয়েছে।

আটককৃত তুহিন শেখ শ্রীনগর উপজেলার মজিদপুর দয়াহাটা বীরতারা এলাকার মিজানুর রহমান শেখের ছেলে।

তথ্য অনুযায়ী, মোহাম্মদ আলী নামের একজন স্থানীয় ব্যাটারী চালিত অটো চালক তার মালিকানাধীন অটো ২৫ ডিসেম্বর রাত সাড়ে ১১ টার দিকে গ্যারেজে চার্জে রেখে বাড়ি চলে যান। সকালে দেখা যায় অটোটি চুরি হয়ে গেছে। বিষয়টি শ্রীনগর থানায় জানালে এসআই (নিঃ) গণেষ চন্দ্র বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সকাল দশটায় তুহিন শেখকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত চোরের দখল থেকে চারটি চোরাই অটো উদ্ধার করা হয়। শ্রীনগর থানায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিডি প্রতিদিন

Leave a Reply