টংগিবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারী নিহত

মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. ফজল শেখ (৭০) নামে এক পথচারী নিহত হয়েছেন। রবিবার (১১ জানুয়ারি) দুপুরে টংগিবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. ফজল শেখ টংগিবাড়ী উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের রামসিং এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল ফজল শেখকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনার পরপরই টংগিবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে টংগিবাড়ী সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. শহিদুল ইসলাম (মেডিকেল অফিসার) পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

পরবর্তীতে নিহতের মরদেহ টংগিবাড়ী থানার পুলিশ কর্মকর্তা শহিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় পুলিশ আইনগত প্রক্রিয়া গ্রহণ করেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে।

বিডি-প্রতিদিন

Leave a Reply