আচরণবিধি লঙ্ঘনের চেষ্টা করলে ব্যবস্থা : মুন্সীগঞ্জ রিটার্নিং কর্মকর্তা

কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন কিংবা ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করলে সে প্রার্থী যে দলের হোক না কেন তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন মুন্সীগঞ্জের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।

বুধবার মুন্সীগঞ্জে সংসদীয় তিনটি আসনে ১৯ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এর আগে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সকল প্রার্থীদের উপস্থিতিতে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় নির্বাচনী আচরণবিধি সম্পর্কে প্রার্থীদের অবহিত করে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানানো হয়। এছাড়াও কএনা প্রার্থী আচরণবিধি লঙন করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

এ সময় একাধিক প্রার্থী নির্বাচনে পেশী শক্তির ব্যবহার, প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ এবং নির্বাচনী মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান।

প্রার্থীদের প্রশ্নের জবাবে জেলা রিটার্নিং কর্মকর্তা বলেন, জেলার তিনটি নির্বাচনী আসনে মোট ৪৭২টি ভোটকেন্দ্রের প্রতিটি বুথ সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। আর এগুলো নিয়ন্ত্রণ করবে সহকারী রিটার্নিং কর্মকর্তাগণ।

তিনি আরও বলেন, নির্বাচন অবাদ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন কিংবা ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করলে সে প্রার্থী যে দলের হোক না কেন তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

বিডি-প্রতিদিন

Leave a Reply