মুন্সীগঞ্জে-৩ আসনে নির্বাচনী মিছিল থেকে স্বতন্ত্র ও বিএনপি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ

মুন্সীগঞ্জ-৩ আসনের গজারিয়া উপজেলার সোনালী মার্কেট এলাকায় স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় উভয়পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন। তবে তাদের অবস্থা গুরুতর নয়।

শুক্রবার বিকেল পৌনে পাঁচটায় ফুলদি নদীর তীরের গজারিয়া সোনালি মার্কেট এলাকা এ ঘটনায় আহত মামুন (৪৭), মানিক (৪২) ও আল আমিনকে (২৫) স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, মুন্সীগঞ্জ-৩ আসনের ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থকরা মিছিল নিয়ে সোনালি মার্কেট এলাকায় গেলে ধানের শীষ প্রতীকের প্রার্থীর সমর্থকদের মুখোমুখি হয়। এসময় পাল্টাপাল্টি স্লোগান দেয়াকে কেন্দ্র করে লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়ান তারা। এসময় লাঠির আঘাত ও কিলঘুষিতে আহত হন অনেকেই। তবে কারও অবস্থা গুরুতর নয়।

এদিকে, এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থার কথা জানিয়েছেন গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আলী।

জনকন্ঠ

Leave a Reply