মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে চাইনিজ কুড়াল ও ইয়াবাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৫ জানুয়ারি) রাত ৯টায় জেলার শ্রীনগর উপজেলার উত্তর কামারগাঁও গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট, দেশীয় অস্ত্র ১টি চাইনিজ কুড়াল ও ২টি কেঁচি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- সাগর মোল্লা (২২), মো. সানজিদ হোসেন (২৩) ও মো. রতন হোসেন (২২)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। তাতে বলা হয়, রবিবার রাত ৯টার দিকে উত্তর কামারগাঁও গ্রামের অরুন কাজীর বালুর মাঠের উত্তর পাশে ওয়াল করা টিনের ঘরের সামনে ফাঁকা জায়গায় অভিযান চালায় পুলিশের টিম। এ সময় সমুদয় ইয়াবা ট্যাবলেট, চাইনিজ কুড়াল ও কেঁচি উদ্ধারসহ ৩ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হন। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
দেশ রুপান্তর

Leave a Reply