গজারিয়ায় সিএনজি চোর চক্রের ৩ সদস্যসহ গ্রেপ্তার ৯

মুন্সীগঞ্জের গজারিয়ায় পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা সিএনজি চোর চক্রের তিন সদস্যসহ মাদক ও ওয়ারেন্টভুক্ত ৯ আসামিকে গ্রেপ্তার করেছে গজারিয়া থানা পুলিশ।

মঙ্গলবার (৫ মে) ভোর সাড়ে ৪টার ঘটিকায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ভূঞাপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত গ্রেপ্তারভূঞাপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত গ্রেপ্তার
গ্রেপ্তার সিএনজি চোর চক্রের সদস্যরা হলো- উপজেলার বাউশিয়া ইউনিয়নের পোড়াচক বাউশিয়া গ্রামের বাচ্ছু মিয়ার ছেলে আল আমিন (৩৬), রুহুল আমিন (৩৮) ও কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার মথুরাপুর গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে রুবেল (৩১)।

এছাড়াও পৃথক অভিযানে মাদক ও ওয়ারেন্টভুক্ত আরও ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাসান আলী বলেন, গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের প্রক্রিয়া চলমান। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

দেশ রুপান্তর

Leave a Reply