মিরকাদিম পৌরসভার রামগোপালপুর এলাকার ডেপুটি বাড়ি জামে মসজিদ সংলগ্ন ঐতিহাসিক পুকুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। মুন্সিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মিরকাদিম পৌর প্রশাসক মো. মাসুদুর রহমানের উদ্যোগে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
মুন্সিগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও মিরকাদিম পৌরসভার আয়োজনে শনিবার (৯ মে) সকাল ৯টায় শুরু হওয়া এ অভিযানে অংশ নেয় বিডি ক্লিনের সদস্যরা এবং স্থানীয় পুকুরপাড়া পঞ্চায়েতের বাসিন্দারা।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মিরকাদিম পৌর প্রশাসক মো. মাসুদুর রহমান জানান, ঐতিহাসিক এই পুকুরটি এলাকার পরিবেশ ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। দীর্ঘদিন অবহেলা ও বর্জ্য জমে এটি ক্ষতিগ্রস্ত হচ্ছিল। তাই উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে পুকুরটি পুনরায় পরিচ্ছন্ন ও ব্যবহার উপযোগী করার কার্যক্রম নেয়া হয়েছে।
তিনি আরও বলেন, এ ধরনের উদ্যোগ পরিবেশ রক্ষার পাশাপাশি স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে ভূমিকা রাখবে। ভবিষ্যতেও নিয়মিতভাবে পুকুরটির পরিচ্ছন্নতা ও সংরক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অভিযানে অংশগ্রহণকারীরা জানান, ঐতিহাসিক এই পুকুরকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে নিয়মিত উদ্যোগ ও স্থানীয়দের সহযোগিতা অত্যন্ত জরুরি।
নিউজজি

Leave a Reply