পদ্মার ভাঙনরোধ ও সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

মুন্সীগঞ্জে পদ্মার শাখা নদীর ভাঙনরোধ ও চরাচঞ্চলের দুর্ভোগ লাঘবে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১১টার দিকে টংগিবাড়ী উপজেলার দীঘিরপাড় এলাকায় নদীর তীরে চার দফা দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে নদীর তীরে অবস্থান নেন সহস্রাধিক ছাত্র ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার নারী পুরুষ।

মানববন্ধনকারীরা জানান, পদ্মার শাখা নদীতে বিচ্ছিন্ন চরাঞ্চলটিতে মুন্সীগঞ্জ ও শরীয়তপুরের কয়েক লক্ষাধিক মানুষের বসবাস। দৈনন্দিন স্কুল-হাসপাতালসহ নানা প্রয়োজনে নদী পারাপারে ভোগান্তি আর নদী ভাঙনের কবলে ভিটে মাটি হারাচ্ছে চরাচঞ্চলটি মানুষরা। এ ছাড়াও উৎপাদিত কৃষি পণ্য বাজারজাত করতে অত্যাধিক ব্যয়সহ নানা সমস্যায় জর্জরিত জনসাধারণ। দুর্ভোগ লাঘবে নতুন সকারের কাছে দীঘিপাড় এলাকায় একটি সেতু ও ভাঙন কবলিত তীর রক্ষায় স্থায়ী বেড়িবাঁধের দাবি করেছেন মানববন্ধনে অংশ নেওয়া মানুষসহ এলাকাবাসী।

খবরের কাগজ

Leave a Reply