মুন্সীগঞ্জ সদর উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এক স্কুলছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগে মো. সালাউদ্দিন (২২) নামের এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে সদর উপজেলার বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আহসান হাবিব।

দণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন সদর উপজেলার হান্নান সরদারের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিনোদপুর রাম কুমার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী বিদ্যালয়ে যাওয়ার পথে সালাউদ্দিন মৌখিক ও শারীরিক যৌন হয়রানি করেন। স্থানীয়রা খবর পেয়ে তাকে আটকে প্রশাসনকে খবর দিলে পরে তাকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
স্টার নিউজ

Leave a Reply